সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন অনুষ্ঠিত

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে এলামনাই এসোসিয়েশন অব সাতক্ষীরা পলিটেকনিক কর্তৃক আয়োজিত এসপিআই পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ আয়োজন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী ও আহবায়ক প্রকৌশলী মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব জাবির বিন মাহফুজ। এসময় স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ২০০৪-০৫ সেশনের ১ম ব্যাচের কম্পিউটার টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী অসীম ঘরামীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌ: জি.এম. আজিজুর রহমান, বিশেষ অতিথি ড. এম.এম. নাজমুল হক, জনাব সিদ্দিক আলী, গৌতম কুমার বিশ্বাস এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. হাবিবুল্লাহ গাজী, শেখ মো. গোলাম রাব্বানী প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হৃদয়ে এস.পি.আই নামে একটি স্মরণিকার মোড়ক উম্মেচন করা হয়। স্মরণিকাটি সম্পাদনা করেন ২০০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহরিয়ার কবির ও সহ-সম্পাদক প্রকৌ. মোঃ মনিরুল ইসলাম (মনি), সম্পাদনা পরিষদে ছিলেন পার্থ সরকার, কাজী মোস্তফা ইমরান, মোখলেছুর রহমান, মো. খালিদ হোসেন ও বাদশা আলম। সভাপতি ও আহবায়ক প্রকৌশলী মো. আলমগীর হোসেন তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী, যারা স্পন্সর করেছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং চিরকৃতজ্ঞতা স্বীকার করেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী পথিক নবী ও রক্সি।

সবশেষ লটারী খেলা অনুষ্ঠিত হয় যেখানে ল্যাপটপসহ ৩০ টি পুরুষ্কার ছিলো। পাশাপাশি প্রোগ্রামটি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।