সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত এক | চ্যানেল খুলনা

সাতক্ষীরা ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত এক

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে । নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার দুইজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারেে যাত্রী এক নারীসহ দুইজন নিহত হয়।

এ সময় গুরুতর আহত হয় প্রাইভেট কারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।