সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠেছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ঠিকাদাররা। সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক ঠিকাদাররা জানান, সরকারি বিধি মেনে দীর্ঘদিন তারা ঠিকাদারী করে আসছেন। কিন্তু বর্তমান নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম যোগদানের পর থেকে তার পছন্দের ঠিকাররা ছাড়া অন্য কেউ কাজ পাচ্ছে না। সম্প্রতি ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে একটি কলারোয়ায় পানির লাইনের একটি টেন্ডার হয়। সেখানে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার জমা দেন। এদের মধ্যে সবোনি¤œ দরদাতা হিসেবে ১ কোটি ৭০ লক্ষ ৯৭ হাজার ১২০ টাকার টেন্ডার জমা দেন মেসার্স জিলানী ট্রেডার্স। কিন্তু বিভিন্ন অযুহাত দেখিয়ে নির্বাহী প্রকৌশলী তার থেকে প্রায় ২০লক্ষ টাকা বেশি দরদাতা মেসার্স ফাতিমা এন্টারপ্রাইজকে মোটা অংকের অর্থের বিনিময়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন। তার দর ছিলো ১ কোটি ৮৮লক্ষ ৬৭হাজার ৩৫১ টাকা। যা সম্পূর্ণ বৈধ।
এতে করে সরকার ২০ লক্ষ টাকার রাজস্ব হারিয়েছে বলে ঠিকাদাররা দাবি করেন। তারা জানিয়েছেন ওই ২০লক্ষ টাকাই নির্বাহী প্রকৌশলী নিজের পকেটস্থ করেছেন। যে কারণে অযুহাত দেখিয়ে জিলানী ট্রেডার্সকে কাজ টি দেওয়া হয়নি।
তবে এবিষয়ে নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, টেন্ডারের নীতিমালা অনুযায়ী প্রথম দরদাতার কাগজপত্রে সমস্যা থাকায় সেটি বাতিল হয়ে গেছে। প্রথম দরদাতা কোন ক্রমে বাতিল হলে দ্বিতীয় দরদাতা টেন্ডারটি পাবেন। সে অনুযায়ী দ্বিতীয় দরদাতা টেন্ডারটি পেয়েছেন। এছাড়া আর কিছুই না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।