সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা আশাশুনির ১১ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা আশাশুনির ১১ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ

শপথ গ্রহণ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার নবনির্বাচিত ১১জন ইউপি চেয়ারম্যান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস (পলাশ), দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।
শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।