সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় সকল রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় সকল রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় বাস শ্রমিকদের মারপিট করে আহত করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চারন করেছেন বাস শ্রমিক সংগঠনগুলো। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়ায় বিপাকে পড়েছেন সাধারন যাত্রীরা।মঙ্গলবার সকাল ১১ টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা নামকস্থানে সোমবার (সাতক্ষীরা-ব-৩৩৯) বাসের কর্মী (কন্ট্রাকটর) লিটন হোসেনকে তুচ্ছ ঘটনায় মারপিট করে আহত করে স্থানীয় কয়েকজন যুবক। পরদিন মঙ্গলবার একই স্থানে (সাতক্ষীরা-ব-৩২৭৬) নং গাড়ির কর্মী (কন্ট্রাকটর) আসাদকে ব্যাপক মারপিট করে ওই যুবকরা। তাদেরকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলায় প্রায় সকল রুটে বিভিন্ন সময়ে এমন ঘটনা ঘটছে। কিন্তু মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলে এর সুষ্ঠু সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।