সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় মানবতার ঝুড়ি'র উদ্বোধন করলেন জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় মানবতার ঝুড়ি’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় ভবঘুরে ব্যক্তিদের ক্ষুধা নিবারনে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ হিসেবে ”মানবতার ঝুড়ি” উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা ব্যাপী নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর উদ্যোগ ও বাস্তবায়নে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা ২ টায় সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের সার্কিট হাউজ মোড়ে মানবতার ঝুড়ি (ভবঘুরে দের খাবার) নামক কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার সুযোগ্য ও মানবিক জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সিডিও ইয়ুথ টিমের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গাজী আসাদ এর পরিচালনায় এসময় বারসিক এর কর্মসূচী কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ার্দার, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সহ-সভাপতি মো. ফজলুল হক, সদর উপজেলা ইউনিটের মো. আসাউর রহমান, আবু বাক্কার সিদ্দীক (স্বাধীন), মো. সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ বলেন, সাতক্ষীরা জেলা শহরে প্রতিদিন বিভিন্ন ভবঘুরে, পাগল সহ দরিদ্র ব্যক্তিদের দেখা যায়। তাদের ক্ষুধা নিবারনে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, স্বল্প সংখ্যক মানুষের জন্যে হলেও কিছুটা ক্ষুধা নিবারন করতে পারবো। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সিডিও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল মানবিক এবং ইনোভেটিভ কাজে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
উদ্বোধনের প্রথম দিনেই স্থানীয় ব্যবসায়ী জিহান টেলিকম এর সত্ত্বাধিকারী অনন্ত আফরিন সঙ্গী বিভিন্ন আইটেমের খাবার ক্রয় করে উক্ত ঝুড়িতে প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।