সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় ভারতীয় সামুদ্রিক মাছ জব্দ   | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ভারতীয় সামুদ্রিক মাছ জব্দ  

সাতক্ষীরা প্রতিনিধিঃ ভারত থেকে অবৈধভাবে আনার সময় সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে ৭ লাখ ৪ হাজার টাকা মূল্যের ২১ কার্টুন বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করেছে বিজিবি। রবিবার ভোরে শহরের অদূরে বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে উক্ত মাছগুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকা দিয়ে কাষ্টমস ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান সামুদ্রিক মাছ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের গাজীপুর বিওপির আওতাধীন
বাাঁকাল চেকপোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ মাহমুদ শরীফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সুন্দরবন ট্রেডিং এজেন্সি ভোমরার চারটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১ হাজার ১৫৫ কেজি ওজনের ২১ কার্টুন বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের সর্বমোট মূল্য ৭ লাখ ৪ হাজার টাকা বলে বিজিবি আরো জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জব্দকৃত মাছ গুলো সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার পর সেখান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা নিলামে
বিক্রি করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।