সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আহাদ আলী(৩২) দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার আহাদ আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) বিকালে তিনি মারা যান।

নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তত্বাবধায়ক।এদিকে, সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।