সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে অভাবনীয় সাফল্য | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে অভাবনীয় সাফল্য

সাতক্ষীরার পাটকেলঘাটায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে অভাবনীয় সাফল্য পেয়েছে কৃষক আসাদুর রহমান। পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে মৃত বদিয়ার রহমান মাস্টারের পুত্র আসাদুর রহমান (৪২) প্রথমবারের মত গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) নগরঘাটায় আসাদের তরমুজ ক্ষেতে  সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি ২০ শতক জমিতে ব্লাক বেবী জাতের তরমুজ চাষ করেছেন। এবং প্রথমবারেই ব্যাপক ফলন পেয়ে তিনি বেজায় খুশি। তার এত খুশির কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি এ বছর  ২০ শতক জমিতে তরমুজ চাষ করতে খরচ করি প্রায় ১৮০০০ হাজার টাকা। এবং প্রায় ৫০০০০ হাজার টাকা তরমুজ বিক্রয় করি। আসাদের সাফল্য দেখে একই গ্রামের আব্দুল মজিদ, খাইরুল ইসলাম, মাসুদ রানা এ তরমুজের  চাষ শুরু করেন। জানা যায়, কৃষক আসাদের সাফল্যের পেছনে প্রেরনা যুগিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)  এর সহযোগিতায় তালা বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পাটকেলঘাটা শাখার কৃষি ইউনিট। এ বিষয়ে পাটকেলঘাটা  উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা নয়ন হোসেন জানান, গত বছর সাতক্ষীরা জেলায় সর্বপ্রথম এ তরমুজের চাষ শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারও নগরঘাটায় ব্লাক বেবী জাতের তরমুজ প্রায় ৩ বিঘা জমিতে চাষাবাদ করা হয়। এবং কৃষকরাও এ চাষে ব্যপক সফলতা পেয়েছে। আগামীতে ব্যপকহারে এ জাতের তরমুজ ছাড়াও ভিন্ন জাতের তরমুজ মধুমালা, ইয়োলো ক্রাউন জাতের তরমুজ চাষের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।