সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার তালা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম নমিতা মন্ডল (৪৩)। তিনি সোনাবাদল গ্রামের শংকর মন্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।

খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই জেরে শুক্রবার রাতের কোনো এক সময় কাউকে কিছু না জানিয়ে নমিতা রানী ঘরের আড়ায় সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন।

পরে শনিবার সকালে তার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল দৈনিক অধিকারকে গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।