সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় কৃষক খুন | চ্যানেল খুলনা

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার তালা উপজেলায় এক কৃষক খুন হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম দুলাল ঘোষ (৫২)। তিনি উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা এলাকার পানপাড়ার বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুলাল ঘোষকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে রমা ঘোষ জানান, তাঁর বাবা দুলাল ঘোষ গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান, একই এলাকার মোড়লপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশে একটি বেলগাছের তলায় বাবার মরদেহ পড়ে রয়েছে। রমা ঘোষ আরও জানান, তাঁর বাবা দুলাল ঘোষের মুখমণ্ডল কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। উদ্ধার করার সময়ও রক্ত ঝরছিল।

স্থানীয় ধানদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিশ্বজিত ঘোষ জানান, সকালে খবর পাওয়ার পর পাটকেলঘাটা থানায় জানানো হয়। তিনি আরও জানান, একই স্থানে এক বছর আগে গোপাল ঘোষ নামের একজনের মরদেহ পাওয়া যায়। তাঁকে কে বা কারা হত্যা করেছিল, তার হদিস পাওয়া যায়নি। ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলাল ঘোষের লাশ উদ্ধার করেছে। সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।