সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় কাদায় আটকে স্কুলছাত্রের মৃত্যু | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় কাদায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় মৎস্য ঘেরের কাদায় আটকে মেহেদি হাসান (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদি হাসান ওই গ্রামের লিটু ঢালীর ছেলে ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহত মেহেদির খালাতো ভাই সাকিবুল হাসান জানান, মঙ্গলবার ভোরে মেহেদি তার বাবার সঙ্গে ঘেরে মাছ ধরতে যায়। বাবা মাছ ধরা শুরু করলে মেহেদি ঘেরের বাসায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে ঘুমন্ত অবস্থায় ঘেরের মধ্যে পড়ে গেলে তার পা ঘেরের পাড়ে ও মাথা ঘেরের কাদায় আটকে যায়। অনেক চেষ্টা করেও মাথা কাদা থেকে বের করতে না পারায় শ্বাসরোধ হয়ে সেখানে তার মৃত্যু হয়।

এ দিকে, মেহেদির এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।