সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় এক রাতে ১৪ দোকানে গণচুরি : কোটি টাকার মালামাল লুট | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় এক রাতে ১৪ দোকানে গণচুরি : কোটি টাকার মালামাল লুট

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে গণচুরির ঘটনার ঘটেছে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে সংঘবদ্ধ চোরের দল বাজারের অন্তত ১৪টি দোকানের তালা কেটে নগত টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ সময় চোরেরা শালিখা বাজারের সভাপতি সাজ্জাত হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এস আর আওয়ালের ওষুধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের ভ্যারাইটিস স্টোর, জহুরুল ইসলামের মোবাইলের দোকান, মনিরুলের মুদিখানা, লিটনের চায়ের দোকান, আসাদুলের ফ্লেক্সিলোডের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারের দোকানসহ ১৪টি দোকান থেকে নগত টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

শালিখা বাজারের চায়ের দোকানদার আরিফুল ইসলাম খোকন বলেন, “আমিসহ অনেক দোকানদার মিলে বহুবার বাজার কমিটির কাছে বাজারে নৈশপ্রহরীর নিয়োগের আবেদন নিবেদন করলেও তারা কর্ণপাত করেননি। ফলে চোরেরা এমন ঘটনা ঘটাতে পারল। বাজার কমিটির উদাসীনতাই আমাদের পথে বসতে হলো।” ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রশাসনের কাছে চোর শনাক্তসহ ক্ষতিপূরণের দাবি জানান।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্র আটকে অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।