সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার সরাপপুরে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ফুটবল টূর্নামেন্টে বিউটি খেলাঘর চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

সাতক্ষীরার সরাপপুরে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ফুটবল টূর্নামেন্টে বিউটি খেলাঘর চ্যাম্পিয়ন

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুরে ২য় স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি নক আউট ফুটবল টূর্নামেন্টে সাতক্ষীরা বিউটি খেলাঘর প্লাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার বিকালে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সরাপপুর অগ্রনী যুব সংঘের আয়োজনে বিশিষ্ট শিল্পপতি রাজ্যেশ্বর দাশের পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, অনলাইন ডেইলি সাতক্ষীরা সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা সদর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ রশিদ ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। খেলায় সাতক্ষীরা বিউটি খেলাঘর প্লাস ১-০ গোলের ব্যবধানে হাজীপুর ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক বিদ্যুৎ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের মোস্তফা। রেফারীর দায়িত্বে ছিলেন, আবু ওয়াহিদ বাবলু, জাহাঙ্গীর কবির ও রাহুল। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও মইন আলি। খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম ও অন্য অতিথিবর্গ বিজয়ী ও রানার আপ দলের ক্যাপটেনের হাতে পুরস্কার তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।