সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমানের তালা থানা পরিদর্শন | চ্যানেল খুলনা

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমানের তালা থানা পরিদর্শন

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তালা থানা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে তিনি তালা থানা চত্বরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন ও তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম।

এ সময় তালা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। অতঃপর তিনি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার ট্রাফিক শাখার টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এম সেলিমসহ জেলা ও থানা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।