সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার তালায় পরিবহন'র চাপায় মোটরসাইকেল চালক নিহত | চ্যানেল খুলনা

সাতক্ষীরার তালায় পরিবহন’র চাপায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকাগামী আরএম পরিবহনের চাঁপায় মাহাবুব রহমান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার মদনপুর নামক স্থানে দূর্ঘটানাটি ঘটে। মাহাবুব তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা মার্ক সরকার জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদনপুর বাজারের পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঢাকাগামী আরএম পরিবহন ও পাটকেলঘাটাগামী মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক মাহাবুব পরিবহনের চাকার তলে পিষ্ট হয়ে নিহত হয়।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, দূর্ঘটনার পরপরই আরএম পরিবহন (ঢাকা মেট্টো-ব-১১-১১৪৬) চালক পালিয়ে যায়।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল চালক মাহাবুব’র মরদেহ সহ তার বব্যবহৃত মটরসাইকেল (খুলনা মেট্টো ল-১১-১৮৮৮) উদ্ধার এবং ঘাতক পরিবহনটি জব্দ করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।