সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার কলারোয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর পুত্র নিখোঁজ | চ্যানেল খুলনা

সাতক্ষীরার কলারোয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর পুত্র নিখোঁজ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ইমামুল হোসেন (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আইয়ুব হোসেনের পুত্র। নিখোঁজ ইমামুল সাতক্ষীরা সদর উপজেলার বাকাঁল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদরাসায় হেফজো বিভাগে পড়াশুনা করতো। এ ব্যাপারে ওই ছাত্রের চাচা গয়ড়া গ্রামের আব্দার আলীর পুত্র আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন, যার নং- ৪৭৩, তারিখ- ১১/৮/২০২০। নিখোঁজ ছাত্রের পিতা মালয়েশিয়া থাকায় তার চাচা মিন্টু এ জিডি করেন। জিডি সূত্রে জানা গেছে, ইমামুল গত ৯ আগস্ট বেলা আনুুমানিক ১১টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি। মাদরাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিলো সাদা রঙের পাঞ্জাবি। কোন সহৃদয় ব্যক্তি ইমামুলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজের চাচা আরিফ হোসেন মিন্টু।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।