সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পণ্যবাহি ট্রাক থেকে ২১৬ টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এঘটনায় একটি ভারতীয় ট্রাকসহ চালক ও হেলপার দুই জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে ভোমরা চেকপোষ্ট এলাকা থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।

আটক দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে ট্রাক চালক সমরেশ দাস ও বসিরহাট গ্রামের মৃতঃ সুধীর মন্ডলের ছেলে হেলপার রাম মন্ডল।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী একটি ট্রাক ডায়মন্ডের নাকফুল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে বিজিবি ভোমরা চেকপোষ্টের একটি আভিযানিক দল কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে ভারতের ঘোজাডাংগা স্থলবন্দর হতে একটি রপ্তানী পণ্যবাহি ভারতীয় ট্রাক ভোমরা চেকপোষ্টে প্রবেশ করলে সেখানে অবস্থানরত বিজিবির আভিযানিক দলের সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশী করে। পরে ট্রাক থেকে ২১৬ টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময়ে অবৈধভাবে চোরাচালানের দায়ে ট্রাকের চালক সমরেশ দাস ও হেলপার রাম মন্ডলকে আটক করা হয়। জব্দ করা হয় ভারতীয় ট্রাকটি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এই বিশেষ আভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ডায়মন্ডের নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং জব্দকৃত ভারতীয় ট্রাকের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকাসহ মোট এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় ডায়মনন্ডের নাকফুল চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।