সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ সাবেক এমপির ছেলে আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ সাবেক এমপির ছেলে আটক

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আ.লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের ছেলে মাদকাসক্ত সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী যৌথবাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত স.ম রুহুল আমিন ও মিসেস রিফাত আমিন দম্পতির ছেলে। রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন। রিফাত আমিন বর্তমানে বিদেশে বসবাস করেন।

জানা যায়, শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে যৌথবাহিনীর অভিযানের শুরুতেই দুইতলা হতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় যৌথবাহিনী রুমনকে আটক করে। পরে বাড়ীতে তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করে।

সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ’লীগ নেত্রী রিফাত আমিনের ছেলে রুমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী করে ৩ শতাধিক ইয়াবা বড়ি ও একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। এঘটনায় সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।