সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় প্রাণ সাহের খাল পাড়ে উত্তরণ-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় প্রাণ সাহের খাল পাড়ে উত্তরণ-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

উন্নয়ন সংস্থা উত্তরণ সাতক্ষীরা পৌরসভার প্রাণ সাহের খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশান-এর সহযোগিতায় এবং জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর আওতায় বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের ফোকাল মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর ইসিএমএআরসি প্রকল্পের সমন্বয়কারী নাজমা আক্তার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মুন্না ইসলাম এবং মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় প্রাণ সাহের খালের পশ্চিম পাশে পাকা পোল থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলেও এই প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।