সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের উদ্বোধন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের উদ্বোধন

সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচন এবং শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬মে) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতাভুক্ত পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। এরপর সংস্থার পটারী (টেরাকোটা) উপ-প্রকল্পের আওতায় নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে মৃৎশিল্প উন্নয়নে নির্মিত এই কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম এবং ডেইরী ফার্ম উপ-প্রকল্পের আওতাভুক্ত ভার্মি-কম্পোষ্ট উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ, এস, এম মুজিবুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এসইপি- পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পদ্বয় বাস্তবায়ন করছে উন্নয়ন প্রচেষ্টা। পিকেএসএফ এর উপ মহা ব্যবস্হাপক জহির উদ্দিন আহমেদ উক্ত প্রকল্পটি সমন্বয় করছেন এবং কারিগরি সহায়তা করছেন প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান মিশু শাহ ও সহকারী প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম। উক্ত প্রকল্পেদ্বয়ের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ১০০০ গাভী পালনকারী ও ৪০০ জন মৃৎশিল্পীকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবসা পরিচালনায় আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।