সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

ভারতে পাচারকালে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক নারী চোরচালানীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আলীপুর (বাঁকাল চেকপোষ্ট) এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

আটক নারী চোরচালানীর নাম মোছাঃ শিউলী আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের
মোঃ জুবায়ের হোসেনের স্ত্রী।

বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি চালান সাতক্ষীরা থেকে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি অভিযানিক দল বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় বিকাল ৫টার দিকে ইজিবাইকযোগে শহরের খুলনা রোড মোড় হতে ভোমরা সীমান্ত এলাকার দিকে গমনকালে আলীপুর (বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন) নামক স্থান হতে আভিযানিক দল সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোসাঃ শিউলী আক্তারকে থামিয়ে নারী সৈনিত দ্বারা তল্লাশী করে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচারিত হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বার দু’টির ওজন ৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।