সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক কিশোর নিহত, আহত ২ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক কিশোর নিহত, আহত ২

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে সাতক্ষীরা শহরের অদূরে ঋশিল্পীর সামনে সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম হাফেজ জুবায়ের হোসেন(১৬)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা দক্ষিণপাড়া এলাকার শেখ মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, হাফেজ জুবায়ের হোসেন মোটর সাইকেলের সাতক্ষীরা শহর থেকে বিনেরপোতার দিকে যাচ্ছিল। পতিমধ্যে বেলা ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের ঋশিল্পীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ জুবায়ের হোসেন নিহত হয়। অপার মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদের একজনকে শহরের সিবি হাসপাতালে এবং অপারজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।