সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

সাতক্ষীরার তালা উপজেলায় একটি গ্রামে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগী এক শিশুর পরিবার।

জানা গেছে, প্রতিবেশী দুই শিশুকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছেন ওই যুবক।

ভুক্তভোগী এক শিশুর মা বলেন, প্রায় এক সপ্তাহ আগে তার সন্তানের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই যুবক। বুধবার সন্ধ্যায় আরেক শিশুর ওপর নির্যাতন চালানোর ঘটনা জানাজানি হয়। তারপর তাঁর সন্তানও নিপীড়নের কথা জানায়। উভয় শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে এক ভুক্তভোগী শিশুর বাবা যুবকের বিরুদ্ধে মামলা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।