সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাজেকে দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় খুবি পরিবারের শোক | চ্যানেল খুলনা

সাজেকে দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় খুবি পরিবারের শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই দুর্ঘটনায় ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া প্রার্থনা করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।