সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাকিব-মাহমুদ ঝড়ে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ | চ্যানেল খুলনা

সাকিব-মাহমুদ ঝড়ে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও হাসান মাহমুদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।

দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই ৪ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আর এর প্রথম উইকেটেই সাকিবের হয়েছে দারুণ মাইলফলক। নিজেদের মাটিতে এটি ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট।

অন্যদিকে অভিষেক ম্যাচেই জাত চেনালেন হাসান মাহমুদ। ৩০তম ওভারে রভমেন পাওয়েল (২৮) ও রেইমন রাইফারের (০) উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন উইন্ডিজ শিবিরে।

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও ৩২তম ওভারে আকিল হোসেইনের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয় এই পেসারের।

ধারাবাহিকভাবে ভালো বোলিং করায় জাতীয় দলে স্থান হয় তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

১২২ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের দ্বিতীয় সর্বনিম্ন। ম্যাচে সাকিব ৪, হাসান ৩, মোস্তাফিজ ২ এবং মেহেদী হাসান মিরাজ ১ উইকেট পান।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।