সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক মাকসুদের শাশুড়ির ইন্তেকাল | চ্যানেল খুলনা

সাংবাদিক মাকসুদের শাশুড়ির ইন্তেকাল

‘দৈনিক খুলনা’র সহকারী সম্পাদক মাকসুদ রহমানের শাশুড়ি ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সোমবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরহুম আলহাজ্ব শেখ আবুল কাসেমের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন পুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

নগরীর শেখপাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে প্রথম নামাজে জানাজা শেষে তাকে পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামে খুলনার সোনাডাঙ্গায় ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তিনি মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ শহিদুল ইসলামের শাশুড়ি ও ডা ফরিদ উদ্দিন বাদলের মাতা। এছাড়া নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের শাশুড়ি, ভিক্টোরিয়া ইনফ্যান্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার ও ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কামরুন নাহার শিরিনের মাতা।

শোক :
মরহুমের মৃত্যুতে দৈনিক খুলনার সম্পাদক মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, সম্পাদক ও প্রকাশক এস এম মাহাবুবুর রহমান, নির্বাহী সম্পাদক মো: শাহ আলম, বার্তা সম্পাদক মো: আনোয়ার হোসেন, চীফ রিপোর্টার প্রবীর বিশ্বাসসহ বার্তা বিভাগ, কম্পিউটার বিভাগ, ব্যবস্থাপনা বিভাগসহ সকলের পক্ষ থেকে রুহের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।