সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক নজরুলের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

সাংবাদিক নজরুলের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল

তালা অফিসঃ তালা প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তালা প্রেস ক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে তালা প্রেসক্লাবের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারন করেন প্রেসক্লাব নেতৃবৃন্ধ। তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ ইনামুল ইসলাম, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিমসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় মরহুমের সন্তান নাহিদ ও পরিবারের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা প্রেসক্লাবের সাংবাদিক নূর ইসলাম।
শোক সভা শেষে দোয়া ও মোনাজাত অন্তে সাংবাদিক নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য সাংবাদিক নজরুল ইসলাম হার্ট ও লিভার জনিত কারনে বুধবার (১১নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।