সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী খালেক'র মতবিনিময় | চ্যানেল খুলনা

সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী খালেক’র মতবিনিময়

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক খুলনায় স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির সাথে মতবিনিময় করেন।
শনিবার (২৭ মে) বিকালে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে মতবিনিময় সভায় স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির আহবায়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
এসময় স্বাগত বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সদস্য সচিব ফারুক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ, খুলনা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সংবাদ পত্র পরিষদের সভাপতি মোহাম্মাদ আলী সনি, মাল্টিপারপার্স খুলনা প্রেসক্লাবের সভাপতি আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বিশেষ অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

তালুকদার আব্দুল খালেক বলেন, তিনি নির্বাচিত হলে সিটি করপোরেশনের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে নগরীকে স্মার্ট খুলনা হিসেবে গড়ে তুলবেন। জলাবদ্ধতা মুক্ত আধুনিক পরিচ্ছন্ন নগর গড়তে এবং সর্বোচ্চ নাগরিক সুবিধা ও সেবা বাস্তবায়ন করার লক্ষ্যে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
এ সময় প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও খুলনায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।