সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই এখন অপরিহার্য দায়িত্ব : উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই এখন অপরিহার্য দায়িত্ব : উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) ‘ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন রিজিওনাল মিডিয়া সাপোর্ট ফান্ডের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকতায় নীতি-নৈতিকতা ও সত্যনিষ্ঠাই সর্বোচ্চ মানদণ্ড। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর সময়ে তথ্যের সহজলভ্যতা যেমন বেড়েছে, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এ বাস্তবতায় সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই এখন অপরিহার্য দায়িত্ব।

তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যৎ পেশাদার সাংবাদিক তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক সাংবাদিকতার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়। এতে করে তারা সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সমাজসচেতন সাংবাদিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে। তিনি এই কর্মশালা সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে খুবিসাসকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা, আর সেই বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে সঠিক ফ্যাক্টচেকিংয়ের মাধ্যমে। বর্তমান সময়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতি সাংবাদিকদের দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে একজন আদর্শ ও নৈতিক সাংবাদিক হিসেবে গড়ে ওঠার জন্য ক্যাম্পাস সাংবাদিকদের এখন থেকেই নিজেদের দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্বের চর্চা বাড়াতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুবিসাস’র উপদেষ্টা, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। ‘ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ বিষয়ে আলোচনা করেন কী-নোট স্পিকার দ্য ডিসেন্ট-এর ডিজিটাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার হাসান আল মানজুর।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সমিতির সভাপতি আলকামা রমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।