সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সহজেই ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া | চ্যানেল খুলনা

সহজেই ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে বৃষ্টি। ক্রিকেটের চিরশত্রুর কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দাপট দেখাল অস্ট্রেলিয়া। ৪ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল মিচেল মার্শের দল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের ব্যাটিং শেষ হতেই জয়ের আভাস পায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয় সফরকারী দল। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মার্শ এবং ট্রাভিস হেড। তাঁদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকেরা। এরপরও জয় পেতে কোনো সমস্যা হয়নি অজিদের। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৩ ওভারে ৫১ রান তোলেন মার্শ ও হেড। হেডকে তিলক বর্মার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ১৫ বলে ২৮ রান এনে দেন হেড।

দলীয় ৮৭ রানে বিদায় নেন মার্শ। তার আগে ২৬ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৬ রান করেন অধিনায়ক। এরপর টিম ডেভিড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্টকেও হারায় অস্ট্রেলিয়া। ইংলিস ২০ ও ওয়েন করেন ১৪ রান। ৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মার্কাস স্টয়নিস। ভারতের হয়ে যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও বরুণ দুটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। ৫০ রানের আগেই তাদের ইনিংসের অর্ধেক সাজঘরে ফেরত যায়। ব্যাটিং বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সতীর্থদের বাজে ব্যাটিংয়ের দিনে ভারতের হয়ে ঝোড়ো ব্যাট করেছেন অভিষেক শর্মা। ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

হার্শিত রানার অবদান ৩৫ রান। ৩৩ বল খেলেন তিনি। বাকিদের আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন জশ হ্যাজলউড। মাত্র ১৩ রানের বিনিময়ে ৩ ব্যাটারকে ফেরান এই পেসার। জাভিয়ের বার্টলেট ও নাথান এলিসের শিকার দুটি করে উইকেট।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।