সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে “পরিকল্পিত নগরী” গড়ে তুলতে চাই: আব্দুল আউয়াল | চ্যানেল খুলনা

সর্বশ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে “পরিকল্পিত নগরী” গড়ে তুলতে চাই: আব্দুল আউয়াল

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও মেয়র পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুল আউয়াল বলেন, খুলনা নগরীর প্রতিটি মানুষকে শান্তি নিশ্চিতকল্পে সর্বোত্তর চেষ্টা সহ জনগণের মৌলিক অধিকার শতভাগ নিশ্চিত , যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে একটি সুস্থ,পরিচ্ছন্ন ও আদর্শ নগরী গড়ে তোলার অঙ্গিকার করেন। তিনি বলেন মেয়র নির্বাচিত হলে নগরের পরিকল্পিত উন্নয়নে সর্বশ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নগর গঠন করার আশাবাদ ব্যক্ত করেন। আজ ১২ মে (শুক্রবার) ২০২৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত কেন্দ্রীয় সিটি নির্বাচন মনিটরিং সেলের সাথে নগরীর গোয়ালখালী সভাপতির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিটি নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, যুব আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী, জয়েন্ট সেক্রেটারি মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাসান, মুফতি আব্দুল জলিল, এম এ হাসিব গোলদার, নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, আব্দুল্লাহ আল নোমান, মুফতি আব্দুর রহমান মিয়াজী প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।