সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার | চ্যানেল খুলনা

সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে গভীরে ভাসতে থাকা একটি ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার বানৌজা অপরাজেয় গিয়ে তাদের উদ্ধার করে। নৌবাহিনীর (নৌ অঞ্চল খুলনা) সোমবার রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নৌবাহিনী জানায় ‘বানৌজা অপরাজেয়’ সমুদ্রে নিয়মিত টহল কাজে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখকে পায় তারা। পরে সংকেত পেয়ে নৌ-সদস্যরা ২৪ জন জেলেসহ ‘মদিনা-৬’ নামক মাছ ধরার ফিসিং ট্রলারটি উদ্ধার করে। ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ নটিক্যাল মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় ছিল। জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

জানা যায় দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে চট্টগ্রামের কুতুবদিয়া হতে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্র“টির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন সংলগ্ন মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘কোস্টগার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

ফকিরহাটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

খুলনা-বাগেরহাট আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসবে আলেচনায় চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।