সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সব টিআইএনধারীকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে | চ্যানেল খুলনা

সব টিআইএনধারীকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে

চ্যানেল খুলনা ডেস্কঃকর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারী সবাইকে রিটার্ন দাখিল করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, টিআইএন ধারী সবাইকে ফোন করে রিটার্ন দাখিলের জন্য বাধ্য করা হবে। যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের করসহ রিটার্ন দাখিলে বাধ্য করা হবে।

রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ -এ স্লোগানে এবারও ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন করবে এনবিআর।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশে বর্তমানে ৪৬ লাখ টিআইএনধারী রয়েছেন। তাদের মধ্যে রিটার্ন দাখিল করেছেন ২২ লাখ। যারা এখনো রিটার্ন দাখিল করেননি তাদের কর অঞ্চলের কর্মকর্তারা ফোন করবেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিল না করা প্রত্যেক টিআইএন ধারীকে আগামী জানুয়ারি থেকে ফোন দেবে। তাদের রিটার্ন দাখিল করতে বলা হবে। আর যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের করসহ রিটার্ন দাখিলে বাধ্য করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।