সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যায় রাজারবাগে মঞ্চ মাতাবেন তারা, চোখ রাখুন এটিএন বাংলায় | চ্যানেল খুলনা

সন্ধ্যায় রাজারবাগে মঞ্চ মাতাবেন তারা, চোখ রাখুন এটিএন বাংলায়

চ্যানেল খুলনা ডেস্কঃ ‘বেটার এন্ড সেফার ঢাকা’ গড়তে গৌরবময় সেবার ৪৪ বছর পার করে ৪৫ বছরে পদার্পন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে অহর্নিশ সেবা দেওয়ার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

ডিএমপির ৪৫ তম প্রতিষ্ঠা দিবসে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে নাগরিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী, সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ ।

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ফেরদৌস-মাহিয়া মাহি ও ইভান শাহরিয়ার সোহাগ- মিষ্টি জান্নাত জুটির অংশগ্রহণে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগরবাউল খ্যাত জেমস, চিরকুট ব্যান্ড, ক্লোজ আন ওয়ান খ্যাত সালমা ও হৈমন্তি রক্ষিত। সেই সাথে থাকবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের মনোরম নৃত্য ও সংগীত পরিবেশনা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠ থেকে সন্ধ্যা ৭টার সংবাদের পর সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।