সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেব না : আসিফ মাহমুদ | চ্যানেল খুলনা

সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেব না : আসিফ মাহমুদ

পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন বলেন, ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা তুলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ছাত্র-জনতার রক্তের নিবিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে। উপদেষ্টা গতকাল চট্টগামের একটি পূজামন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরি যাওয়া ঘটনা উল্লেখ করে বলেন, ইতোমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

গল্লামারী হরিচাঁদ মন্দিরে সাংবাদিকরা শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কার করে বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যপারে দৃষ্টি আকর্ষণ করলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের সকল স্টেডিয়াম খেলার উপযোগী করে খেলাধূলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মুন্ডু, প্রশাসনের কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাতক্ষীরা যাওয়ার পথে খুলনার দুইটি পূজামন্ডপ পরিদর্শন করেন। আগামীকাল শনিবার তিনি সাতক্ষীরার কয়েকটি উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করবেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।