সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সংস্কৃতি প্রতিমন্ত্রীর খুলনা শিল্পকলা একাডেমি পরিদর্শন | চ্যানেল খুলনা

সংস্কৃতি প্রতিমন্ত্রীর খুলনা শিল্পকলা একাডেমি পরিদর্শন

নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমির নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের মধ্যে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে। নির্মাণাধীন ভবনে লিফ্ট ও সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ আজ (বুধবার) দুপুরে নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমি পরিদর্শন শেষে স্থানীয় সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসকল কথা বলেন।
খুলনার সাংস্কৃতিককর্মীদের সকল দাবির সাথে একমত পোষণ করে প্রতিমন্ত্রী আরও বলেন, শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অধিক সংখ্যক মাইক্রোফোন ও কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা যুক্ত করা হবে।
জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহার সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে সাংস্কৃতিককর্মীদের পক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান, সাইদুর রহমান সাইদ ও হুমায়ুন কবীর ববি বক্তৃতা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী খুলনায় অবস্থিত ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর এবং গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ভবন নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন ও মোনাজাতে অংশ নেন।
উদ্বোধন ও পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ১৯৭১: গণহত্যা নির্যাতন আকার্ইভ জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।