সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ | চ্যানেল খুলনা

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জাতীয় সংসদ ভবনে এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে আজ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংসদ সচিবালয়ের কার্যক্রম প্রত্যক্ষ করতে আসেন। তাঁদের এই সফরকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তাঁদের মধ্যাহ্নভোজের আতিথেয়তা দেন।

মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, সুরভীর (গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা) সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন, তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।

মধ্যাহ্নভোজ চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিকতা নিয়ে তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

দেশের সরকারপ্রধানের কাছ থেকে এমন চমৎকার আতিথেয়তা পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা এই অনন্য সুযোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

মধ্যাহ্নভোজের আগে শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির আওতায় সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা নেন। এ ছাড়া তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সংসদ অধিবেশন কক্ষে বসে সরাসরি সংসদের কার্যপ্রণালি প্রত্যক্ষ করার এক বিরল অভিজ্ঞতা অর্জন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক-জোবাইদা

জাতীয় স্বার্থ, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

১৫ হাজার ৮২৩ কোটি টাকায় ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।