সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সংসদে কাদেরের সমালোচনায় রুমিন ফারহানা | চ্যানেল খুলনা

সংসদে কাদেরের সমালোচনায় রুমিন ফারহানা

চ্যানেল খুলনা ডেস্কঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সিটি নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তিনি (ওবায়দুল কাদের) নিজেই স্পষ্ট করেছেন। বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের মাথার ওপর আকাশ ভেঙে পড়বে না। এর অর্থ দাঁড়ায়, জাতীয় নির্বাচনে হেরে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ার বিষয় থাকে। তাই সে নির্বাচনে যেনতেনভাবে জিততে হয়।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণীয় নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন বলেন, নির্বাচন পরিচালনার সকল দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে একটি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী কীভাবে আশ্বস্ত করেন, সেটা আমার মাথায় আসে না। ভোট সুষ্ঠু করার দায়িত্ব যখন তিনি নিচ্ছেন তার অর্থ কী? সরকারের নিয়ন্ত্রণাধীন দলীয় ক্যাডার ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সরকারের সাহায্য করা, ঐচ্ছিক কোনো বিষয় নয়। বরং সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সহযোগিতা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার বুঝাতে চায় দেশে গণতন্ত্র আছে। তাই ১ ফেব্রুয়ারি বিএনপির দুই প্রার্থী নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু নেই। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।