সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রম প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি | চ্যানেল খুলনা

শ্রম প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আগামীকাল ১৫ ডিসেম্বর খুলনায় আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৫ ডিসেম্বর বিকাল চারটায় মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং বাদ মাগরিব খালিশপুর ওয়ার্কাস ইনস্টিটিউটের দোকান ও ইউনিয়নের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ১৬ ডিসেম্বর ভোরে মহান বিজয় দিবস উপলক্ষে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে, সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এবং বিকাল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মহান বিজয় দিবসে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠানে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় খুলনা শহিদ হাদিস পার্কে খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ‘খুলনা মুক্ত দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৮ ডিসেম্বর বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।