সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রমীকদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : এমপি মোজাম্মেল | চ্যানেল খুলনা

শ্রমীকদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : এমপি মোজাম্মেল

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শ্রমীক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৫০ বছর পূতি উপলক্ষে শ্রমীক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জেলা আ.লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, শ্রমীকের উন্নয়ন হলে দেশে এগিয়ে যাবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমীকের উন্নয়ন ও তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তাদের কর্মময় প্রশিক্ষন দিয়ে আত্মস্বাবলম্বী করে তুলেছেন। একটি দেশের অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে হলে শ্রমীকদের উন্নয়ন করতে হবে।
রোববার বিকেলে পৌর পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমীক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা। সভায় বিশেষ অতিথি ছিলেন  জেলা শ্রমীক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, উপজেলা আ.লীগের সহসভাপতি লিয়াকত আলী খান, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, জেলা পরিষদ সদস্য শাহাবুদ্দিন তালুকদার,  জেলা শ্রমীকলীগ নেতা আব্দুর বারি, সচিন্দ্র নাথ ওজা, হাওলাদার গোলাম কিবরিয়া নিপু, চেয়ারম্যান আব্দুল আলীম, জালাল উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মলে হক, ফাহিমা খানম, চেয়ারম্যান মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা, পৌর শ্রমীক লীগ নেতা আবুল কালাম শেখ, দুলাল শেখ, আমজাদ হোসেন ঘরাই,  যুব শ্রমীক লীগ নেতা কৃষœ কান্ত পাল ও মো. সুমন পারভেজ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।