সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্যামনগর বেড়ি বাঁধের উপর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

শ্যামনগর বেড়ি বাঁধের উপর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর খানপুর বেড়ি বাঁধের উপর থেকে অজ্ঞাত পরিচয় ৩০ বছরের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ঐ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের খান পুর বেড়ি বাঁধ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত ওই মহিলার লাশ উদ্ধার করেন তারা।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কে বা কারা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঐ এলাকায় লাশ ফেলে রেখেছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।