সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেষ ম্যাচের আগে দুঃসংবাদ টাইগার শিবিরে | চ্যানেল খুলনা

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ টাইগার শিবিরে

চ্যানেল খুলনা ডেস্কঃ টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে গেলেন, এক-দুই ম্যাচ খারাপ করলেই কাউকে সরাসরি বাদ দেয়ার পক্ষপাতী নয় দল। বরং খেলোয়াড়দের নির্দিষ্ট একটা সময় দেখতে চান প্রধান কোচ।

কোচের এমন মন্তব্যের পর আশা করা হচ্ছিলো আগের দুই ম্যাচের একাদশ নিয়েই সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শেষ ম্যাচটিতে না চাইলেও দুইটি পরিবর্তন আনতে হবে বাংলাদেশ দলকে।

কেননা রোববারের ম্যাচের আগে আজ (শনিবার) অনুশীলনই করেননি প্রথম দুই ম্যাচের একাদশে থাকা অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

দলের সঙ্গে অনুশীলনের শুরুতে মোস্তাফিজ রানিং করলেও মোসাদ্দেক ড্রেসিংরুম থেকে নিচে নামেননি। কুচকির চোটে বিশ্রামে ছিলেন এ স্পিনিং অলরাউন্ডার। অন্যদিকে গোড়ালির পুরনো সমস্যা বাড়ায় অনুশীলনে ছিলেন না মোস্তাফিজ। রোববার শেষ টি-টোয়েন্টিতে তাদের দুজনকে পাওয়া যাবে কি না- তা নিশ্চিত করতে পারেনি দল সংশ্লিষ্ট কেউ।

দুজনের কেউই অবশ্য খুব একটা ফর্মে নেই। দুই ম্যাচে এক ওভারে করে বোলিং করেছেন মোসাদ্দেক। উইকেট পাননি একটিও। উল্টো দ্বিতীয় ম্যাচে টানা তিন ছক্কায় হজম করেছেন ২১ রান। ব্যাট হাতে প্রথম ম্যাচে নামার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে ঝড়ো ফিনিশিং ছিলো যখন চাহিদা, তখন ৯ বলে করেছেন মাত্র ৭ রান।

অন্যদিকে দুই ম্যাচের একটিতেও পুরো ৪ ওভার করতে পারেননি মোস্তাফিজ। প্রথম ম্যাচে ২ ওভারে ১৫ রান খরচ করার পর আর তার হাতে বল দেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভারে তিনি হজম করেছেন ৩৫ রান।

 

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।