সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, কোনো কাজে আসবে না: এড. মনা | চ্যানেল খুলনা

১২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, কোনো কাজে আসবে না: এড. মনা

খুলনা মহানগর বিএনপি আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের সুতা এখনো আছে। তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। প্রতিটা রাষ্ট্রীয় সেক্টরে আওয়ামী দোসররা ওৎ পেতে বসে আছে। দোসররা শুনছে যে, দেশের কাছাকাছি পতিত শেখ হাসিনা আছে, সে ঢুকলে আবার মাথাচাড়া দিয়ে বেরিয়ে পড়বে। শেখ হাসিনা চিনতেন না জনগণকে, তিনি ব্যবহার করেছেন পুলিশ-র‌্যাবকে। এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো কাজে আসবে না। জনগণ এই ষড়যন্ত্র রুখে দিবে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় থানা বিএনপি কার্যালয়ে খালিশপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের প্রথম ধাপ অন্তর্বরতী সরকারের শপথ। আর দ্বিতীয় ধাপ একটি সুষ্ঠু নির্বাচন। যা এখনো আমরা অর্জন করতে পারিনি। বিএনপি বিশ্বাস করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেটি সম্পন্ন হলে সত্যিকার জনগণের নির্বাচনে প্রতিনিধি দল যখন দেশের দায়িত্ব নেবে, তখন আমাদের আন্দোলনের সফলতা পাব। ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে। ফ্যাসিজমের ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

১২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহিদুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মাহবুব হাসান পিয়ারু, সম্মেলনের উদ্বোধন করেন থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুর রহমান। বিশেষ বক্তা ছিলেন থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, রেহানা ঈসা, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, আজিজা খানম এলিজা প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে জাহিদুল হোসেন, সাধারণ সম্পাদক পদে খোদাবক্স কোরায়েশী কালু ও সাংগঠনিক সম্পাদক পদে এস এম আরিফুর রহমান শিমুলকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।