সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন | চ্যানেল খুলনা

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (৫ আগস্ট) জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ফোনালাপ হয়েছে। টেলিফোনে আলাপকালে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার আশ্বাস দেন আবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশকে দিতে যাওয়া এ সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে বলে শেখ হাসিনাকে জানিয়েছেন শিনজো আবে।
দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া প্রায় ২৫ মিনিটের এ ফোনালাপে কোভিড-১৯ মহামারি, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন দুদেশের প্রধানমন্ত্রী।

ইহসানুল করিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বেশি করে জাপানি বিনিয়োগ চান। সেই সাথে বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন শেখ হাসিনা।

তিনি জাপানের প্রধানমন্ত্রীকে বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন।

জবাবে, জাপানের প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সাথে কথা বলবেন তিনি।

বাংলাদেশকে পিপিই, মাস্ক, গগলসসহ কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সুরক্ষাসামগ্রী দেয়ায় জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ সালের যথাসময়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।