সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে তালা মহিলা কলেজ চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে তালা মহিলা কলেজ চ্যাম্পিয়ন

তালা প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তালা মহিলা কলেজ। বৃহস্পতিবার (৫মার্চ) সকালে খুলনা পাবলিক কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলায় কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করেছিল তালার ঐতিহ্যবাহী এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটি ।
খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা।
উদ্বোধনকালে তিনি বলেন, জাতীয় সংগীত আমাদের দেশপ্রেম ও অনুপ্রেরণার বিষয়। বাঙালির জাতীয় জীবনে জাতীয় সংগীতের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধভাবে জাতীয় সংগীত উচ্চারণ না করলে সঠিক অনুভূতি আসবে না, তাই সঠিক উচ্চারণ ও সুরে জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। তিনি শিক্ষার্থীসহ সকলকে জাতীয় সংগীত বিধি জানা এবং তা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গেলাম মাঈনউদ্দিন হাসান এবং খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের।
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি গ্রুপে খুলনা বিভাগের ১০ জেলা এবং খুলনা সিটি কর্পোরেশনসহ মোট ৩৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।