সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার সব কিছুই করছে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার সব কিছুই করছে : সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার তার সব কিছুই করছে। পথশিশু, ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত শিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরেপড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।
মেয়র আজ (বুধবার) সকালে নগরীর উত্তর কাশিপুর ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত উপকারভোগী কর্মজীবী শিশু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, শিশুর অধিকার বাস্তবায়নে পিতামাতা, পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া উচিত। সচেতনতার অভাবে অনেক সময় শিশুরা শারীরিকসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। নির্যাতন থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকসহ সকলের জনসচেতনতা দরকার। করোনাকালে কর্মজীবী শিশুদের পাশে দাড়াঁনোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।
বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন খুলনার সভাপতি অজন্তা দাসের সভাপতিত্বে এসময় লিনডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার আহম্মেদ ফুয়াদ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র কর্মজীবী শিশুদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিনডে বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের একশত ৭৩ কর্মজীবী শিশু পরিবারের মাঝে আট কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ,  দুই কেজি আলু,  এক লিটার তেল, দুইটি সাবান এবং ৫০০ গ্রাম গুড়া দুধ বিতরণ করেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ১, ২, ৩, ৪, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।