সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিগগিরই আবরার হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

শিগগিরই আবরার হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ ও নিখুঁত চার্জশিট (অভিযোগপত্র) শিগগিরই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বুয়েটে আপনারা নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন। এটা কারো কাম্য নয়। কেন এই হত্যাকাণ্ড, কী উদ্দেশ্য ছিল সবকিছু এখন তদন্ত করা হচ্ছে। আপনারা ইতোমধ্যে শুনেছেন যারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিংবা যারা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছি। আমরা ১৪ জনকে ইতোমধ্যে ধরেছি। তারপর আরও যদি কেউ জড়িত থাকেন। সবাইকে আমরা ধরব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত শক্ত ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন, যারা এই দুষ্কৃতিকারী, যারা এই ধরনের কাণ্ডকারখানা ঘটায়, সেটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। আমরা সেই বিষয়ে কঠিন ও কঠোর। তিনি পাশাপাশি এই কথাও বলেছেন, কোনো ইনফরমেশন (তথ্য) কিংবা কোনো কিছু থাকে কিংবা নাও থাকে তাহলে প্রত্যেকটি ছাত্রাবাস যেন তল্লাশির আওতায় নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছেন আমরা অবশ্যই সবগুলো সামনে নিয়ে কাজ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি পুলিশ যথাসময়ে তাদেরকে (আবরার হত্যাকারী) অ্যারেস্ট (আটক) করতে সক্ষম হয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে হল থেকে তারা বেরুতে পারেনি, এর আগেই তারা ধরা পড়েছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা আশা করি খুব শিগগিরই, খুব স্বল্প সময়ের মধ্যেই এই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট প্রদান করতে পারব। আমাদের পুলিশ সেই কাজটি করছে। চার্জশিট যাতে নিখুঁত হয়, সবকিছু যাতে নির্ভুল হয়; সেজন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে। আমরা আশা করি একটা নিখুঁত চার্জশিট দিয়ে বিচারের কাজটি দ্রুততার সাথে শেষ হয়, আমরা সেই কাজটি সহজতর করব।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।