সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষার্থী বিক্ষোভে ‘সাদা পোশাকের পুলিশ’ দিয়ে হামলার অভিযোগ | চ্যানেল খুলনা

শিক্ষার্থী বিক্ষোভে ‘সাদা পোশাকের পুলিশ’ দিয়ে হামলার অভিযোগ

ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকার জনগণের সঙ্গে এমন আচরণ করবে, তা কল্পনাও করা যায় না। তাঁর অভিযোগ, ‘হিটলারের ব্যক্তিগত বাহিনীর মতো সাদা পোশাকে থাকা লোকজন বিক্ষোভকারীদের মারধর করেছে।’

অখিলেশ আরও দাবি করেন, বিজেপি সরকার তাদের মন্ত্রীদের পদত্যাগ করাতে পারছে না, কারণ এতে সরকারের নানা গোপন তথ্য প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২০ জুলাই) দিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। পুলিশের দাবি, সংঘর্ষে ১৭৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য। এছাড়া প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন করার অভিযোগ তুলেছে। প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে এই আন্দোলন চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

লাদাখে বাবার অনশনে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে সোনম ওয়াংচুককে তুলে নিল পুলিশ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।