সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রেম নিষিদ্ধ করবে অক্সফোর্ড | চ্যানেল খুলনা

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রেম নিষিদ্ধ করবে অক্সফোর্ড

নারীদের প্রতি যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও যৌনতা নিষিদ্ধের কথা জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এ ধরনের সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকরের চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অক্সফোর্ড ইউনিভার্সিটির এক মুখপাত্রের বরাত দিয়ে ডেইলি মেল বলছে, অক্সফোর্ড অ্যাডুকেশন কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রেম ও যৌনতার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

কোনো শিক্ষার্থী যদি এমন সম্পর্কে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায় তাহলে শিক্ষার্থীদের গ্রেড ক্ষতিগ্রস্ত হতে পারে। একইসঙ্গে এমন ঘটনায় অভিযুক্তদের শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে নিষিদ্ধ করা হতে পারে।

বর্তমান বিধি অনুসারে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের এ ধরনের সম্পর্ক থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতাও আছে।

সেন্ট হাফস ইউনিভার্সিটি সম্প্রতি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রেম বা যৌনতা নিষিদ্ধ করেছে। এছাড়াও ওরচেস্টার নামে আরেকটি কলেজ একই বিধি অনুসরণ করার চিন্তা করছে। যুক্তরাষ্ট্রে আইভি লিগ কলেজগুলো, যেমন হার্ভার্ড ও ইয়েল, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সম্পর্ক নিষিদ্ধ করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।